ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  10:51 AM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ২৪ ও ২৫ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ (১৬ মার্চ) বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট। রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।রেলওয়ের তথ্যানুযায়ী, ১৪ মার্চ দেয়া হয়েছে ২৪ মার্চে টিকিট, ১৫ মার্চ দেয়া হয়েছে ২৫ মার্চের, ১৬ মার্চ দেয়া হচ্ছে ২৬ মার্চের, ১৭ মার্চ দেয়া হবে ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের, ২০ মার্চ ৩০ মার্চের টিকিট দেয়া হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। প্রসঙ্গত, এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম