ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ট্রেনে ঈদযাত্রা : ২৫ মার্চের টিকিট মিলবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৫,  10:46 AM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার যারা টিকিট কিনেছেন তারা আগামী ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। যারা ২৫ মার্চ ভ্রমণ করতে চান তাদের আজ শনিবার টিকিট সংগ্রহ করতে হবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল ১৪ মার্চ। এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ বিক্রি করা হবে, ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ ও ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম