ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ট্রেনে ঈদযাত্রায় ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৪,  11:01 AM

news image

ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ আজ বুধবার আগামী ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে। এসব টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে। বুধবার (৫ মে) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে৷  এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে সকাল থেকে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷ একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ এক্ষেত্রে কোনো যাত্রী ৪টি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে। তবে ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷ টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে৷ এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম