ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান

ট্রেনে আগুন দিয়ে হত্যাকারীরা মানুষ নামের কলঙ্ক : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩,  1:57 PM

news image

তেজগাঁওয়ে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক।’ তিনি মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, ‘মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। একটি মহলের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। এটিকে ‘সুপরিকল্পিত নাশকতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’ উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন মারা গেছেন। ভোর ৫টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম