ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:19 AM

news image

-ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছুটে আসা রংপুর গামি কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ঘোড়াঘাট রেলগেটে ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে আসা প্রাইভেটকারটি বগুড়া অভিমুখে যাওয়ার পথে বিরামপুর রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ জানায়, রেল ক্রসিংয়ের লোহার পাইপ খুলে দড়ি টাঙিয়ে রাখা হয়েছিল। এ সময় প্রাইভেটকারটির চালক অতিরিক্ত কুয়াশার জন্য দড়িটি দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম