ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  10:47 AM

news image

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট রোববার (২৪ মার্চ) থেকে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এদিন ৩ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। আজ সোমবার (২৫ মার্চ) ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। এ সময়ে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়। জানা গেছে, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথমবারের মতো ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা ভোগান্তিবিহীন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুটি শিফটে এবার টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের আগে আন্তনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম