ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আটক ৬

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২২,  9:35 AM

news image

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি টিকিট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৩ তাদের আটক করে। প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি। র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম