ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  3:23 PM

news image

আগামী ১ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনাটিকিটে ভ্রমণকারীদের থেকে জরিমানাসহ ভাড়া আদায় সহজিকরণের লক্ষ্যে ১ মার্চ থেকে রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলো হলো—জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনে কেনা টিকিটের মূল্য রিফান্ডের ব্যবস্থা। মন্ত্রী জানান, যাত্রীর পরিচয়পত্রের সঙ্গে তার টিকিটে মুদ্রিত তথ্যের মিল না থাকলে তাকে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে জরিমানা করা হবে। আইন অনুযায়ী বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করবেন টিটিইরা। এ ছাড়া অনলাইনে কেনা টিকিট ঘরে বসেই রিফান্ড পারবেন যাত্রীরা। এতে তাদের সময় ও খরচ কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম