ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে মনিটরিং সেল গঠন: রেল মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  12:18 PM

news image

ট্রেনের  ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। রোববার (৭ আগস্ট)  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টিকিটবিহীন যাত্রী যেনো স্টেশনে ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ ফেন্সিং করা হচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। এর আগে গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আদালত বলেন, ট্রেনের ছাদে যাত্রী নেয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং টিকিটের কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতে বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম