ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ট্রেনের কামরায় তরুণীর সন্তান প্রসব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  6:36 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় সন্তান প্রসব করেছেন এক তরুণী। এ সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তিন নারী রেলকর্মী। খবর আনন্দবাজার পত্রিকার। রেল সূত্র জানায়, সোমবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখন প্ল্যাটফর্ম পরিদর্শনের দায়িত্বে ছিলেন স্নিগ্ধা বালা, পিঙ্কি পান্ডে এবং এ তিরকে নামে তিন নারী আরপিএফ কর্মী।  প্রতিদিনের মতো তারা প্ল্যাটফর্ম পরিদর্শনে বেরিয়েছিলেন। ট্রেনটির এস-৬ নম্বর কামরার কাছে আসতেই সেটির ভেতর থেকে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পান তারা। কামরার ভেতরে প্রবেশ করতেই তারা দেখেন এক সন্তানসম্ভবা নারী একটি আসনে শুয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনার আকস্মিকতা বুঝে তারা সঙ্গে সঙ্গে ওই কামরার দু’পাশের জানালার কাঁচ ঢেকে দেন বিছানার চাদর দিয়ে। এর পর ওই নারীকে ট্রেনের কামরার মধ্যেই সন্তান প্রসব করতে সাহায্য করেন ওই তিন নারী। আসাম থেকে আসা ওই তরুণীর নাম ললিতা গোন্দ। তার বাড়ি অসমের ওদালগিরি জেলার চেহাদাগিচা এলাকায়। স্বামীর নাম পদন প্রজা। ললিতা তার স্বামী পদন প্রজার সঙ্গেই কৃষ্ণরাজপুরাম থেকে হাওড়ায় এসেছিলেন। সন্তান প্রসবের পরেই ওই তিন নারী আরপিএফ কর্মী অ্যাম্বুলেন্স ডেকে ললিতা এবং তার সদ্যজাত শিশুটিকে রেলের হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করেন। মা ললিতা ও তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান দু’জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম