ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৫,  2:02 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদের করতে হবে। শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে 'এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে। দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। আশা করি তিনি সফল হবেন। আসুন আমরা নিজেরা সাহায্য করি। মির্জা ফখরুল আরও বলেন, দেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন। এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে—এর ফল হিসেবে দেশের জন্য ভালো হতেই হবে। দেশে অনেক সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি অত্যন্ত আশাবাদী, আমাদের এই দেশকে আমাদেরই গড়তে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম