ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  10:45 AM

news image

‘চুক্তির পথে হাঁটবে তেহরান’

মার্কিন হামলা এড়াতে ‘চুক্তির পথে হাঁটবে তেহরান’  ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, ইরানের পারমাণবিক দক্ষতা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে রয়েছেও বলে জানান দেশটির সেনাপ্রধান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার হাতামি এসব কথা বলেন।  তিনি বলেন, ‘শত্রু যদি কোনো ভুল করে, তবে নিঃসন্দেহে তারা নিজের দেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা এবং জায়নিস্ট শাসনের (ইসরায়েল) নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে।’ হাতামি আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতিতে রয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম