ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  4:56 PM

news image

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ৪টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগকে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকসের একটি নতুন ক্লিপও প্রচার হয়েছে।দাঙ্গার তদন্তে প্রায় ১৮ মাস সময় নেওয়ার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে যে, ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এগুলো হলো- বিদ্রোহকে প্ররোচিত করা, সহযোগিতা করা, সাহায্য কিংবা অনুকূল পরিবেশ তৈরি করা এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়া, যুক্তরাষ্ট্র নিয়ে প্রতারণার ষড়যন্ত্র ও মিথ্যা বিবৃতি তৈরির ষড়যন্ত্র।   প্যানেলের সাতজন ডেমোক্র্যাট এবং দুই জন রিপাবলিকান সোমবার তাদের প্রাথমিক ১৬১ পৃষ্ঠার কার্যনির্বাহী সারাংশ প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে অভিযোগ করা হয়েছে যে, জনগণের ইচ্ছাকে নস্যাৎ করতে ক্যাপিটল দাঙ্গার আগে তা প্ররোচিত করা এবং দাঙ্গার সময় ট্রাম্প বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম