ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ করেছে এফবিআই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  12:07 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসায় তল্লাশি চালিয়ে ১১ সেট অতি গোপন নথি পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সাবেক প্রেসিডেন্টের পাম বিচের মার-এ-লাগো রিসোর্ট থেকে নথি উদ্ধারে এ অভিযান চালানো হয়। খবর বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাড়ি থেকে এফবিআইয়ের উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে ২০টি বাক্স, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি। এ ছাড়া ‘ফ্রান্সের প্রেসিডেন্ট’ সম্পর্কে লেখা একটি নথি উদ্ধার করা হয়েছে। যদিও ওই নথিতে কী বলা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকৃত আইটেমগুলো ‘সব ডিক্লাসিফাইড’ এবং নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল। তিনি বলেন, তল্লাশি পরোয়ানা চালানোর আগেই তিনি আইটেমগুলো হস্তান্তর করতেন।  গত বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছেন কি না, সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করছে, এসবের মধ্যে রাষ্ট্রীয় কিছু অতি গোপনীয় নথি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম