ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন হেগসেথ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪,  4:59 PM

news image

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর। হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন। কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। প্রতিরক্ষামন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, পেট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না। এই ঘোষণার বিষয়ে হেগসেথের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প তাঁর প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম