ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ট্রাম্পের গাজা প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করে দিলেন জার্মান চ্যান্সেলর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  11:10 AM

news image

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গে এক প্রচারণায় ট্রাম্পের প্রস্তাবকে ‘পুরোপুরি খারিজ' করে দেন ওলাফ শলৎস।  জার্মানির চ্যান্সেলর বলেন, ‘আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করতে পারি না।’ ওলাফ শলৎস আরও বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যে যে-কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজার মালিকানা নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দাদের পার্শ্ববর্তী আরব দেশগুলোতে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজাকে মধ্যপ্রাচ্যের সীমারেখা হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব রয়েছে। এই বিবৃতিটি আরব রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। অন্য মার্কিন কর্মকর্তারা পরবর্তীতে ট্রাম্পের পরিকল্পনার জন্য সমর্থন অর্জনের চেষ্টা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্যকে ‘অত্যন্ত উদার প্রস্তাব’ বলে অভিহিত করে বলেন, ‘এই প্রস্তাবকে কোনো প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ হিসেবে বোঝানো হয়নি।’ ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা অন্যত্র ‘সুখী, নিরাপদ ও স্বাধীন’ থাকার সুযোগ পাবে। সূত্র : ডয়চে ভেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম