ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাক-সিএনজি সংঘর্ষ: ত্রিশালে নিহতের সংখ্যা বেড়ে ৫

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২১,  5:45 PM

news image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ত্রিশালের সিএনজি অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), ত্রিশালের বাগান এলাকার আব্দুল কদ্দুসের ছেলে সালাম নবি (৩৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করে বলেন, বুধবার (১০ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা সদর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। ইতোমধ্যে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম