ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২১,  10:47 AM

news image

জামালপুরের নারিকেলিতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সদরের নারিকেলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) এর মৃত্যু হয়। এ সময় আহত হয় আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও ২ যাত্রী। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত আবুল কালাম আজাদের বাড়ি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামে। তিনি ওই গ্রামের ওসমান গনীর ছেলে। নিহত অপর যাত্রী মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম