ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৩,  11:28 AM

news image

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।  শনিবার ভোর ৪টার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম মিয়া জানান, ভোর ৪টার দিকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। এ সময় শাহপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনসহ ৫ নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মাদানগর গ্রামের মৃত নুরুল হকের পুত্র আতিকুর রহমান শিহাব, মৃত আব্দুল হান্নানের পুত্র আব্দুস সালাম ও মাইক্রোবাস চালক একই উপজেলার কমলাছিলা গ্রামের ইয়াছিন আলীর পুত্র সাদির আলী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও সিলেট নেয়ার পথে মারা যায় সাদিয়া আক্তার ও এক শিশু কন্যা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসে। পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম