ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

ট্রাক ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  1:00 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের রানিহাটি বাজার এলাকায় ট্রাক ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত-নিহতরা উভয়ই মাহেন্দ্রার যাত্রী ছিলেন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আবু বাক্কারের ছেলে মোহাম্মদ হানিফ (৩০),

একই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাবলু কুমার শাহার ছেলে জয়দেব শাহা (১৮)। আহতরা হলেন, জয়দেব শাহার মা চন্দরানী শাহা (৬০) ও কানসাট ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে নূর আলম (২৩)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ রোববার সকাল ১০টার দিকে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাহেন্দ্রার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনা মসজিদ স্থলবন্দরগামী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাহেন্দ্রার দুজন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম