ঢাকা ০৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৬,  4:28 PM

news image

জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা মোড় এলাকায় ট্রাক ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি ট্রাক এবং একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম