ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ট্রাকের চাকায় সাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২,  12:02 PM

news image

শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) ছেলে পিয়াসকে (১১) নিয়ে প্রতিদিনের মতই সাইকেল চালিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা ও ছেলের প্রাণ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নকলা সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের বডির নিচে ঝুলে ছিল দুর্ঘটনা কবলিত সাইকেলের সামনের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন কলাপাড়া গ্রামের কৃষক হানিফ তার পুত্র পঞ্চম শ্রেণির ছাত্র পিয়াসকে নিয়ে নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমিতে সাইকেলে করে যাওয়া-আসা করত। মঙ্গলবার স্কুলের পাশেই ঘুমন্ত এক ট্রাক ড্রাইভারের চাপায় পিষ্ট হয়ে বাবা হানিফ মৃত্যুবরণ করেন। অপরদিকে মেধাবী স্কুলছাত্র পিয়াসকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর কলাপাড়া ওয়ার্ডের কমিশনার ইন্তাজ আলী। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এরইমধ্যে ঘাতক ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম