ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ, ২০২৩,  10:29 AM

news image

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক চাপায় কামরুজ্জামান ফকির (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান ফকির মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার আব্দুর রব ফকিরের ছেলে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার শেখপুর বাজার সংলগ্ন মৃর্জারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হাসান নামে এক মোটরসাইকেল আরোহী। জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শিবচর যাচ্ছিলেন কামরুজ্জামান ও জাহিদ হাসান। শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই কামরুজ্জামান মারা যান এবং জাহিদ হাসান আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি আটক করেছে। শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ খান বলেন, ভোরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম