ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ট্রাকচাপায় নিহত মা, সুস্থ আছে সেই শিশুটি

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২২,  11:49 AM

news image

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ ফেটে জন্ম হওয়া সেই নবজাতক সুস্থ আছে। নবজাতকটি বর্তমানে শহরের লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমবির সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান। ডা. মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, শিশুটির অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি সে ভালো আছে এবং শঙ্কামুক্ত আছে। যেহেতু মায়ের দুধ পাচ্ছে না তাই ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে। তিনি আরও জানান, বাচ্চাটির ডান হাতে দুটি হাড় ভাঙা রয়েছে। এর জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে। আর কোনো ধরণের সমস্যা নেই। এদিকে রাতে নবজাতকটিকে দেখতে লাবীব হাসপাতালে যান ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি শিশুটির দায়িত্ব নিয়েছেন। শনিবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লাবিব হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে ভরণপোষণের দায়িত্ব নেন। এ সময় তিনি শিশুটির পাশে থাকবেন জানিয়ে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম