ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ট্রাকচাপায় একই স্কুলের ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২২,  10:39 PM

news image

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেটের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে রোববার (৩ জুলাই) রাতে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)। তবে তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, আজ রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম