ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টেস্ট সিরিজ: জিম্বাবুয়ে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  11:14 AM

news image

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরু সকাল ১০টায়। জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের জন্য বেশ চেনা প্রতিপক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানটাও কথা বলছে শান্তর দলের পক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র ম্যাচটি ছিল সিলেটেই। ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে স্বাগতিকদের ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে। এছাড়াও সম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। গত ৪ বছরে একটি ম্যাচও জেতেনি তারা। হেরেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নবীন দেশের বিপক্ষেও। তাই স্বাগতিকদের পরীক্ষা নিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও বদলাতে হবে তাদের। এদিকে বৃষ্টির শঙ্কা আছে এই টেস্টে, তবে স্বস্তির খবর, আপাতত সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে সিলেটের বৃষ্টি, কখন নেমে যায় তা বোঝা মুশকিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম