ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টেস্ট-টি২০ থেকে বিদায়ের ঘোষণা সাকিবের

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  2:21 PM

news image

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় সাকিব জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন তিনি। সাকিব আরও জানান, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম