ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

#

স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৫,  10:51 AM

news image

২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত। আগামী গ্রীষ্মেই আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে বিসিসিআই। খবরটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতে অনুষ্ঠিত হলে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন সূচিতে বড় পরিবর্তন আসতে পারে। এছাড়াও, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে আইসিসির জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জ তৈরি হতে পারে।  সম্প্রতি কাশ্মীরে হামলার পর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়েছে। এই উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগে স্থগিত করা হয়। আইপিএল বন্ধ করা হয় সাময়িক সময়ের জন্য। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে—২০২১ সালে সাউদাম্পটনের রোজ বোল এবং ২০২৩ সালে ওভালে। এছাড়া, এই বছরের ফাইনাল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিত হবে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির চিফ এক্সিকিউটিভদের বৈঠকে ২০২৭ ফাইনালের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করে ভারত। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অরুণ সিং ধুমাল আইসিসির কমিটিতে ভারতের প্রতিনিধি হিসেবে রয়েছেন, আর তার পূর্বসূরি জয় শাহ আইসিসির বর্তমন চেয়ারম্যান। তাই ভারতের আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে। তবে আইসিসির উদ্বেগ রয়েছে, ভারত ফাইনালে উঠতে না পারলে ভারতে দর্শক সাড়া কম হতে পারে। বিপরীতে, ইংল্যান্ডে প্রতিটি ফাইনালে মাঠ ভরপুর দর্শক পেয়েছে। আগামী মাসে লর্ডসে হওয়া ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এছাড়াও, পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনার কারণে কোনো দল যদি ফাইনালে উঠে, তবে ভেন্যু পরিবর্তন বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম