ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  3:05 PM

news image

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ থেকে ২০২৭ সালের সম্ভাব্য এফটিপিতে এমনটা জানা গেছে। বিসিবি সূত্র জানায়, ২০২৬ সালে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। পরের বছর সেখানে যাবে টাইগাররা। বিসিবি ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, পরবর্তী স্লটে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ দ্বিপক্ষীয় সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।  তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে। তবে ২০২৩ থেকে ২০২৭ সালের এফটিপিতে ইংল্যান্ডে টেস্ট খেলার কোনও প্রতিশ্রুতিই পায়নি বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম