ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  3:00 PM

news image

চলমান বিপিএল শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের পুরাতন চোটের কথা চিন্তা করেই নিজেকে সরিয়ে নিতে চান তিনি। এবার টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন এই টাইগার স্পিডস্টার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক করেন তাসকিন আহমেদ। সিলেটর কাছে হেরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এসময় টেস্ট খেলতে না চাওয়ান বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তাসকিন বলেন, আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। ‘এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট।

তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে এটাও একটা বড় বিষয়’ কিছুদিন আগেই জানা গিয়েছিল টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তাসকিন আহমেদ। পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন বিষয়টি। জানিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’ তাসকিনের কথায় অনেকটাই পরিষ্কার হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম