ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চান মুমিনুল

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ মে, ২০২২,  9:47 PM

news image

সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট কাপ্তান মুমিনুল হকের। মাঠে বাজে ব্যাটিং, আর মিডিয়াতে বিতর্কিত বক্তব্যে নিজেকে হারিয়ে ফেলছেন তিনি। মুমিনুলের এমন অফ ফর্ম প্রশ্ন তুলেছে তার অধিনায়কত্ব নিয়ে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, অধিনায়কত্বের চাপে ব্যাটিংটাই ভুলে গেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। গত বছর পাকিস্তান সাথে সিরিজ থেকে এখন পর্যন্ত সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার যেতে পেরেছেন দুই অঙ্কে। তাই নেতৃত্ব থেকে দেশের সেরা টেস্ট ব্যাটারকে সরানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যার পরপরই গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান টেস্ট কাপ্তান। সেখানে বৈঠকে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে বোর্ড সভাপতিকে জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমকে মুমিনুল বলেন, 'ওরকম কিছু না, আমি বলেছি শুধু যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। আমিতো বলে আসছি এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার। আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে উনারা সিদ্ধান্ত নিবে। যখন আপনি ভালো খেলবেন দল খারাপ করলেও মোটিভেট করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন। 'অধিনায়ক হিসেবে ১৭টি ম্যাচে মাঠে নেমেছেন মুমিনুল। এই ম্যাচগুলোতে করেছেন ৯১২ রান। তার ৫০ ছোঁয়া ব্যাটিং গড় নেমে এসেছে ৩১.৪৪ এ। মুমিনুলের নেতৃত্বে তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ, দুই ম্যাচ ড্র আর বাকি ১২ ম্যাচেই হেরেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম