ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

টেলিগ্রামে যোগ হয়েছে ভিউ ওয়ানস ফিচার

#

আইটি ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৪,  5:35 PM

news image

বর্তমানে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। দিন দিন বাড়ছে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও। যার ফলে একের পর এক আকর্ষণীয় ফিচার এনেছে এই মেসেজিং অ্যাপটি। এবার নতুন তিনটি ফিচার যুক্ত করেছে। এই ফিচারগুলো যুক্ত হওয়ায় টেলিগ্রাম ব্যবহার আগের থেকে অনেকটাই সহজ হবে। প্রথমটি হলো ভিউ ওয়ানস ফিচার। এই ফিচারের সাহায্যে এখন থেকে ভিডিও এবং অডিও মেসেজগুলো একসঙ্গে দেখার জন্য সেট করতে পারেন। যদিও অ্যাপটি এই ফিচারটি গত বছর লঞ্চ করেছিল কিন্তু সেই সময়ে তা ছবি এবং ভিডিও মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভয়েস মেসেজের জন্যও এটি নিয়ে এসেছে অ্যাপটি।  দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজ পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন। তৃতীয় ফিচারটি হলো রেড টাইম কন্ট্রোল এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রেড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে যে মেসেজটি পাঠিয়েছেন তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য সময় নির্ধারণ করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম