ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টেবিল টেনিসে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

#

১৩ নভেম্বর, ২০২৫,  10:50 AM

news image

ইসলামিক সলিডারিটি গেমস

ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিক্সড টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন বাংলাদেশের প্যাডলার জাভেদ আহমেদ ও খই খই মারমা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও টেবিল টেনিস ফেডারেশন এই পদক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফ জুটিকে একেবারেই ছন্দ খুঁজে পেতে দেননি তারা। তিন গেমেই জিতেছেন ১৪-১২, ১১-৫ ও ১১-৮ ব্যবধানে। এর আগে রাউন্ড অব সিক্সটিনে গায়ানার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়ে শেষ আটে উঠেছিল বাংলাদেশি জুটি। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাহরাইন। বাহরাইনকে হারাতে পারলে, একইদিনে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার বিজয়ীর সঙ্গে। টেবিল টেনিস ছাড়াও এবার ইসলামিক গেমসে আলো ছড়িয়েছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ফলে এখন পর্যন্ত গেমসে বাংলাদেশের মোট পদকের সংখ্যা চারটি, সবই ব্রোঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম