ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

টেন্ডুলকারের শতরানের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  10:44 AM

news image

শচীন টেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে শচীনকে টপকালেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সব থেকে বেশি শতরান হল ওয়ার্নারের। এতদিন এই রেকর্ড ছিল শচীনের দখলে। ওপেনার হিসেবে শচীন ৪৫টি শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪৬তম শতরান করলেন ওয়ার্নার। টেস্টে ২৫, একদিনের ম্যাচে ২০ ও টি-টোয়েন্টিতে একটি শতরান রয়েছে তার (শচীনের সব মিলিয়ে ১০০টি শতরান রয়েছে। টেস্টে তিনি চার নম্বরে খেলতেন। তাই টেস্টে শতরান এই তালিকায় নেই)। তবে শচীনের নজির ভাঙতে অনেক বেশি ইনিংস খেলেছেন ওয়ার্নার। ওপেনার হিসেবে ৩৪২ ইনিংসে ৪৫টি শতরান করেছিলেন শচীন। ওয়ার্নার নিয়েছেন ৪২৮ ইনিংস। উল্লেখ্য, জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২-০ তে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম