ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৩,  2:37 PM

news image

‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন’ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (২৯ মে) নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশেকপুর-বালাতৈড় সড়কে তালের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, তাল গাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ফল দেয়, ছায়াও দেয়। বজ্রপাত রোধক হিসেবেও কাজ করে। এ ছাড়াও তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে। আশির দশকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ঘুঘুডাঙ্গা রাস্তায় তালগাছ রোপণ করেছিলাম। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে। দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে রাস্তাটি। তিনি আরও বলেন, আমার দেখানো তালের চারা রোপণ মডেল এখন অনেকেই অনুস্মরণ করছে। তালগাছ দেশের উপকারে আসছে দেখে আমার ভেতর ভালোলাগা কাজ করে। এ সময় তিনি তালের চারা রোপণ করে তার সঠিক পরিচর্যার প্রতি নজর দেওয়ার আহবান জানান। এ সময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম