ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

টেকনাফ বাহারছড়ায় দুই শিশুকে অপহরণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৩,  4:25 PM

news image

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় দুই শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  অপহৃত শিশুরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার হেসেন আলীর ছেলে মো. সালমান (৪) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৬)। তারা সম্পর্কে চাচাত ভাই। অপহৃত শিশুদের পরিবারের দাবি, অপহরণকারীরা মোবাইলে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। অপহৃতদের ভাই হামিদ হোসেন জানান, বিকেলে তারা বাহারছড়া বাজারে চুল কাটতে গিয়েছিল। সেলুনে ভিড় থাকায় চুল না কেটে বাড়িতে ফিরে আসছিল। পথে মারিশবনিয়া একালার মাদ্রাসা সামনে থেকে তাদের অপহরণ করা হয়। এ ঘটনার দুই ঘণ্টা পরে অপহৃত ওবাইদুল্লাহর মোবাইল থেকে তার মাকে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মশিউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশায় করে ওই দুজনকে অপহরণের কথা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’ এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, অপহরণের খবর শুনে পুলিশকে জানানো হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, ‘বিষয়টি শোনার পর খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মুক্তিপণের বিষয়ে স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম