ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ইয়াবাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১,  10:34 AM

news image

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া সাকিনস্থ মা-মণি টেইলার্সের সামনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে। সোমবার বিকালে সদর ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ওই যুবক সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুর হোসেনের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া সাকিনস্থ টেকনাফ-শাহপরীরদ্বীপ গামী রাস্তার পার্শ্বে মা-মণি টেইলার্স এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্য মাদক কারবারি অবস্থান করছে- এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম