ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে

টেকনাফে বৃষ্টিতে মাটির ঘর ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৩,  3:38 PM

news image

কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার  (১৭ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।  দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি বলেন, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। এখনই কিছু বলতে পারছি না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম