ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

টেকনাফে বিদেশি বিয়ারসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  10:25 AM

news image

কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি ১৬ বোতল বিয়ারের ক্যানসহ মো. রাসেল (২১) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক হচ্ছেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯নং ওয়ার্ডের মিস্ত্রি পাড়া এলাকার শরিফ হোছনের ছেলে মো. রাসেল (২১)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে 

গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিস্ত্রি পাড়া এলাকার শরীফ হোছনের রাসেলের বসত-বাড়ির খাটের নিচ থেকে সাদা বস্তার ভেতরে লুকানো অবস্থায় ১৬ বোতল বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত বিয়ারসহ আটক আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম