ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে পিকআপভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  5:56 PM

news image

কক্সবাজারের টেকনাফে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানিরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির পিকআপভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে ছিটকে কৃষি জমিতে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম