ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫৯৪ ক্যান বিয়ার জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৩,  3:25 PM

news image

শুক্রবার (০৭ জুলাই ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার ০৭ জুলাই ২০২৩ আনুমানিক রাত ০১০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বড়ইতলী প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ০৫ টি বস্তা হতে সর্বমোট ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম