ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৬,  11:22 AM

news image

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।  তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন যুগান্তরকে জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম