ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  4:19 PM

news image

দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সফরে তিনি স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধন করা হয়েছে। নেতাকর্মীর মধ্যে বইছে আনন্দের বন্যা। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এ দিন নিজ বাড়িতে রাতযাপন শেষে পরের দিন শুক্রবার সকালে তিনি নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি রয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব প্রস্তুতি। সমাধি সৌধের মূলস্তম্ভ ও বঙ্গবন্ধু ভবনের শোভাবর্ধন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম