ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  11:43 AM

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পরে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দিবেন তিনি। এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হয়েছেন টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। বেলা ১০টা নাগাদ পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। নিজের পিতৃভূমিতে বঙ্গবন্ধুকন্যার আগমনে গোটা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় উৎসবের আমেজ। দুই দিনের সফরে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সড়ক পথে বরিশাল যান শেখ হাসিনা। বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় নিজের পিতৃভূমিতে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নির্বাচনী এ সফরে শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা। শুক্রবার (ডিসেম্বর ৩০) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। আজকে গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম