ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

টুইটারে বন্ধ মাস্টোডনের লিংক শেয়ারিং

#

আইটি ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২২,  4:36 PM

news image

প্রতিদ্বন্দ্বী সামাজিক প্ল্যাটফর্ম মাস্টোডনের লিংক শেয়ারিং সুবিধা বন্ধ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। মাস্টোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে ভাগ করেছে। এগুলো ‘সার্ভার’ নামে পরিচিত। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ‘ইউকে’, ‘স্নুকার’, ‘সিকিউরিটি’ ইত্যাদি। ব্যবহারকারীর অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাস্টোডন অ্যাকাউন্টের লিস্ট যোগ করতেও বাধা দিচ্ছে টুইটার। টুইটারের দাবি, এগুলো ‘ম্যালওয়্যার’।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এমন কোনো প্রমাণই মেলেনি যে মাস্টোডনে ম্যালওয়্যার আছে, ম্যালওয়্যার থাকা সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসের ক্ষতি করে মাস্টোডন বলেছে, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী পেয়েছে তারা। এর মধ্যে অনেক ব্যবহারকারীই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন। সবচেয়ে জনপ্রিয় ‘মাস্টোডন ডটসোশাল’সহ ১০টির বেশি সার্ভারের লিংক পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা সম্ভব হয়নি। তবে, মাস্টোডনে নেওয়া সব লিংক বন্ধও হয়নি। আর এতে প্রবেশের ভিন্ন উপায়ও আছে। টুইটারে মাস্টোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে বা কেন হয়েছে, ওই বিষয়গুলো পরিষ্কার নয়। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করে।’ লিং পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার। কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মটিতে থাকা মাস্টোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম