ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টি-টোয়েন্টি: সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৪,  11:06 AM

news image

গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ রবিবার (৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের মেলে ধরতে ব্যর্থ শান্তদের টি-টোয়েন্টি ফরম্যাটেও কঠিন পরীক্ষা দিতে হবে। টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের শিষ্যরা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বর্তমান চ্যাম্পিয়নও ভারত। তাদের হারাতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই। জিততে হলে পারফর্ম করতে হবে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ও মনে করেন এমনটিই। হৃদয় বলেন, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। এই গরমে খেলে আমরা অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এর বাইরে আর কিছু নেই।’ ২০১৯ সালে ভারত সফরে প্রথম টি–টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। যেটি শান্তদের জন্য বড় অনুপ্রেরণার। তবে, সেসময় দলে মুশফিক-সাকিবদের মতো তারকারা থাকলেও এখন মাহমুদুল্লাহ ছাড়া নেই পঞ্চপাণ্ডবের আর কেউ। তাই চ্যালেঞ্জটা নিতে হবে তরুণদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম