ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  11:28 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা দুদল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। হোবার্টে ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে আইরিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের বাধা টপকে সুপার টুয়েলভে পৌঁছেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের টিকিট পায় শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে মূল পর্বে পৌঁছায় আয়ারল্যান্ড। দুই দলই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। এরপর ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করে মূল পর্ব। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে লঙ্কানরা হেরে যায় ৫৫ রানে। এরপর সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে উড়িয়ে দাপুটে প্রত্যাবর্তন করে লঙ্কানরা। আর শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে সুপার টুয়েলভের টিকিট পায় দাসুন শানাকার দল। অপরদিকে জিম্বাবুয়ের কাছে ৩১ রানের হারে বিশ্বকাপ শুরু করে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মূল পর্বে আসে আইরিশরা। এবার মূল পর্বে দুদল কেমন করে সেটাই দেখার অপেক্ষা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম