ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  2:10 PM

news image

লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে নামিবিয়া। সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এই লক্ষ্য টপকাতে পারেনি। তাদের হারিয়ে চমক দেখিয়েছে আফ্রিকান দেশটি। আজ রোববার জিলং সাইমন্ডস স্টেডিয়ামে নামিবিয়া ৫৫ রানে দারুণ জয় তুলে নিয়েছে। নামিবিয়ার করা ১৬৩ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস ১০৮ রানে গুটিয়ে যায়। অধিনায়ক দাসুন শানাকা ছাড়া শ্রীলঙ্কার কোনো ব্যাটারই খুব একটা সুবিধা করতে পারেননি। লঙ্কান অধিনায়ক ২৩ বলে ২৯ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ভানুকা রাজাপাকসের। তিনি ২১ বলে ২০ রান করেন। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়। নামিবিয়ার হয়ে ডেভিড উইজ, বার্নার্ড শোল্টজ, বেন শিকঙ্গো ও জ্যান ফ্রাইলিঙ্ক দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং ধস নামান। এর আগে ইনিংসের শুরুতে ১৬ রানেই নামিবিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দেয় শ্রীলঙ্কা। এর পরই ঘুরে দাঁড়ায় নামিবিয়া। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের পথ দেখায়। নামিবিয়ার হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। তাঁর ইনিংসে তিনি চারটি চারের মার রয়েছে। আর স্মিথ ১৬ বলে ৩১ রান করেন। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ৩৭ রান দিয়ে দুই উইকেট নেন প্রমোদ মদুশান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম