ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: মূল পর্বের খেলা নিশ্চিত করলো শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  2:06 PM

news image

বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাঁচা মরার লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই জয়ে মূল পর্বে লঙ্কানদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ডাচদের বিপক্ষে ১৬ রানের জয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের মূল পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপ ‘১’-এ জায়গা করে নিয়েছে লঙ্কানরা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে মূল পর্বের অন্য দলের ভাগ্য নিশ্চিত হবে। এই মুহূর্তে নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে। নামিবিয়া আজ (২০ অক্টোবর) জিতলে তাদেরও সমান ৪ পয়েন্ট হবে। সেক্ষেত্রে দুই দলের মধ্যে যাদের রানরেট বেশি থাকবে তারাই জায়গা করে নেবে মূল পর্বে বাংলাদেশের গ্রুপে। গিলংয়ে সাইমন্ডস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ৭৯ রানে ভর করে ৬ উইকেটে ১৬২ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে পারে ডাচ শিবির। গিলংয়ে এদিন আগে ব্যাটিংয়ে নেমে ধীর শুরু পায় লঙ্কানরা। পাওয়ারপ্লেতে রান তোলে মোটে ৩৬। এরপর সপ্তম ওভারে টানা ২ উইকেট হারিয়ে বসে দাসুন শানাকার দল। সেখান থেকে লঙ্কানদের খেলায় ফেরায় মেন্ডিস এবং চারিথ আসালাঙ্কা। দুইজনে তৃতীয় উইকেট জুটিতে ৬০ রানের জুটি গড়েন। ৩১ রান করে আসালাঙ্কা ফিরলে ভাঙে জুটিটি। এরপর একপ্রান্তে মেন্ডিস একাই লড়াই চালিয়ে যায়। ৪৪ বলে ৫টি করে চার-ছয়ে ৭৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন এই লঙ্কান ওপেনার। ডাচদের পক্ষে মিকেরেন এবং বাস ডি লিড ২টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের পক্ষে ওপেনার ম্যাক্স ও’ডোড একাই লড়াই চালিয়ে যান। দল ৯ উইকেট হারালেও ওপেনিংয়ে নামা ম্যাক্স শেষ পর্যন্ত খেলে অপরাজিত ৭১ রানে ডাচদের খেলায় রাখেন। অন্যদের থেকে যোগ্য সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। লঙ্কানদের পক্ষে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙা। মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম