ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডার্ক হর্স পাকিস্তান: ম্যাথু হেইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৪,  11:32 AM

news image

সদ্য সমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ১-০ তে পিছিয়ে আছে পাকিস্তান। তারপরও বাবর আজমের দলকেই বিশ্বকাপের ডার্ক হর্স মানছেন ম্যাথু হেইডেন। পাকিস্তানের বোলিং আক্রমণকে সবার থেকে এগিয়ে রাখছেন হেইডেন। অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির। তাছাড়া চোট কাটিয়ে ফিরেছেন নাসিম শাহ। সঙ্গে আছেন ইনফর্ম শাহিন আফ্রিদি। তাদের নিয়ে গড়া পেস আক্রমণ বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস হেইডেনের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স। তাদের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত, সেখানে শাহীন শাহ আফ্রিদি আছে। গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি। সে দারুণভাবে কামব্যাক করেছে। সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হারিস রউফ ফর্মে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী।' পাকিস্তানের ব্যাটিং লাইন আপও অন্যতম সেরা। বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানরা নিজেদের দিনে যেকোনো দলকেই দুমড়ে মুচড়ে দিতে পারেন। তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে ফিল্ডিং এমনটাই মনে করেন হেইডেন। তিনি বলেছেন, 'তাদের সেরা তিন ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। সবসময়ের মতো তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং। আশা করছি এটা এই বছরে তাদের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্থ করবে না। তারা খুবই ভালো দল এবং তারা এমন একটি দল যাদের দিকে নজর রাখতে হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম